২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কোচ হিসেবে যোগ দিলেন হোয়াটমোর

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন ডেভ হোয়াটমোর। অস্ট্রেলিয়ার এই কোচের অধীনে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 12:24 AM

Updated : 22 Aug 2022, 08:12 PM

শুরুতে শুধু বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের দায়িত্ব নিচ্ছেন হোয়াটমোর। পরে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের এই প্রতিযোগিতা শেষে ৬০ বছর বয়সী এই কোচের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জের প্রত্যাশায় আছেন হোয়াটমোর।

“এই দলকে আমি চিনি, আমি তাদের পাকিস্তানকে হারাতে দেখেছি, সুতরাং এখানে সম্ভাবনা আছে। অকৃত্রিম প্রচেষ্টাটাই এখন আমাদের দরকার, ...। সব দায়িত্বেই চ্যালেঞ্জ আছে। আমি কোচিং করাই এবং এটা আমি উপভোগ করি। সেকারণেই আমি এখানে।"

এবারই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের কোচ হচ্ছেন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকা হোয়াটমোর।

তার আগে ১৯৯৬ সালে হোয়াটমোরের অধীনে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। আর ২০১২-১৪ সাল পাকিস্তানের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।

গত ১৮ ডিসেম্বর কোচ স্টিভেন ম্যানগনগোকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তার অধীনে বাংলাদেশের কাছে টানা আট ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে।