বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক কুক
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন অ্যালেস্টার কুক। তাকে অধিনায়ক রেখে বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে না থাকলেও বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ইংল্যান্ড। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করবে তারা।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ হবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর।
