ছয় বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরে ভীষণ খুশি মেহরাব হোসেন অপি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক শতক পাওয়া এই ব্যাটসম্যান জানিয়েছেন, পুরো মৌসুমই খেলতে চান তিনি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
03 Dec 2014, 11:03 PM
Updated :
22 Aug 2022, 08:00 PM
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলেন মেহরাব। এই ম্যাচে ৮ রানের দারুণ এক জয় তুলে নেয় দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটি।
ম্যাচ শেষে মেহরাব জানান, চাচা আজহার হোসেন দীর্ঘ সময় মোহামেডানের হয়ে খেলেন। ঐতিহ্যবাহী এই দলটি তার অন্যতম প্রিয় ক্লাব। এর আগেও এক মৌসুম এই ক্লাবে খেলেছিলেন। আবার খেলার সুযোগ পেয়ে তিনি গর্বিত।
“আমি নিজে থেকে ক্রিকেটে ফিরিনি। ওয়াসিম ভাই একদিন বললেন, অবসর থাকলে মোহামেডানের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে। খেলেছি যখন, পুরো মৌসুমই খেলতে চাইবো।”
২০১১ সালে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান মেহরাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ খেলেছিলেন ২০০৮ সালে।
মেহরাব মাত্র ৩ রান করলেও দারুণ এক জয় পায় মোহামেডান। তিনি জানান, ফেরার ম্যাচে দল জেতায় দারুণ খুশি তিনি। পরের ম্যাচগুলোতে বড় অবদান রাখার লক্ষ্য এই ব্যাটসম্যানের।
ছয় বছর পর খেলতে এসে খুব একটা পার্থক্য দেখছেন না মেহরাব। তবে আগে প্রিমিয়ার লিগ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হত বলে মনে করেন তিনি।
“আগের মানের অভাব দেখছি। এখনো অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু আগের মতো নেই।”
বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলেন মেহরাব। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে শতক করেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানের সেটাই প্রথম কোনো আন্তর্জাতিক শতক।
ছয় বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরে ভীষণ খুশি মেহরাব হোসেন অপি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক শতক পাওয়া এই ব্যাটসম্যান জানিয়েছেন, পুরো মৌসুমই খেলতে চান তিনি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২৩:০৩, ৩ ডিসেম্বর ২০১৪ | আপডেট: ২০:০০, ২২ আগস্ট ২০২২