২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দাপটে ভিক্টোরিয়ার চতুর্থ জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সাত রাউন্ডে ভিক্টোরিয়ার এটা চতুর্থ জয়। সমান ম্যাচে কলাবাগানের এটা পঞ্চম হার।

সোমবার সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.২ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় কলবাগান। সর্বোচ্চ ৩৪ রান করেন শামসুর রহমান।

ভিক্টোরিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন কামরুল ইসলাম ও আবু হায়দার।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

সর্বোচ্চ ৪৪ রান করেন ধীমান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন মার্শাল আইয়ুব।

কলাবাগানের রকিবুল হাসান ১৮ রানে ২ উইকেট নেন।

এই জয়ে ভিক্টোরিয়ার পয়েন্ট হলো ৮। আর কলাবাগান ক্রীড়া চক্রের পয়েন্ট ৪।