জয়ের ধারায় ব্রাদার্স
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
লিগে ব্রাদার্সের এটা টানা দুটি এবং মোট তৃতীয় জয়। প্রথম ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারানো ব্রাদার্স পরের চারটি ম্যাচে হারে। আর পারটেক্সের এটা পঞ্চম হার।
সোমবার সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। শেষ পর্যন্ত শেষ বলে অলআউট হওয়ার আগে ১৮৩ রান করে দলটি।
