২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম দোলেশ্বরকে জেতালেন মালান

ডাওয়িড মালানের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানকে ৩২ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব বেশি রান করতে পারেনি প্রাইম দোলেশ্বর।

মেহেদি মারুফের অর্ধশতক আর রনি তালুকদারের ৩৪ ও মালানের ৪৫ রানের দুটি ইনিংসের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৬ রান তুলতে পারে প্রাইম দোলেশ্বর।

মোহামেডানের পক্ষে ৩৮ রানে ৩ উইকেট নেন রহমত শাহ।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় মোহামেডান। এরপরও মোহাম্মদ মিঠুন ও আরিফুল হকের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল তারা। জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক মিঠুন ৭০ বলে ৪৮ রান করেন। আউট হওয়ার আগে ৩৮ বলে ৩৭ রান করেন আরিফুল।

শেষ দিকে কেউ আর তেমন রান করতে না পারায় ৪৮.১ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

প্রাইম দোলেশ্বরের মালান ২২ রানে ৩ উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।