২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজাহ টেস্টে ম্যাককালামের অনন্য কীর্তি

শারজাহ টেস্টে অনন্য এক কীর্তি গড়লেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় দিন নিউ জিল্যান্ডের পক্ষে করা দ্রুততম টেস্ট শতকটাকে তৃতীয় দিন নিয়ে গেছেন দ্বিশতকে। আর তার এই দ্বিশতক আবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিলিপ হিউসের মৃত্যুর শোক পালন করতে গিয়ে বুধবার শুরু হওয়া শারজাহ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃহস্পতিবার স্থগিত করে পাকিস্তান ও নিউ জিল্যান্ড দল। শুক্রবার শোক সামলে ম্যাককালাম অনন্য এক শতক করেন। তার ৭৮ বলে করা শতকটি নিউ জিল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্রুততম।

শনিবার তৃতীয় দিন ১৮৬ বলে দ্বিশতক ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ডটি নিউ জিল্যান্ডেরই সাবেক ব্যাটসম্যান নাথান অ্যাস্টলের অধিকারে। ২০০১-০২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৫৩ বলে দ্বিশতক করেছিলেন তিনি।

দুইশ’র কম বলে টেস্ট ক্রিকেটে আরো তিনটি দ্বিশতক আছে, যেগুলো ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের।