ঘাম ঝরিয়ে বাংলাদেশের প্রস্তুতি
সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই; তবুও ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমবারের মতো টানা তিন টেস্ট জয়ের স্বাদ পেতেই এই অনুশীলন।
এমনকি জেএসসি পরীক্ষার্থীদের যানজটে না পড়া নিশ্চিত করতে সোমবার অনুশীলন দুই ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে সাতটায় মাঠে যায় বাংলাদেশ দল।
ঢাকা টেস্ট কোনোমতে জেতার পর খুলনায় দাপুটে জয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এর ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি নিশ্চিত হয় ১০ নম্বরে থাকা মুশফিকুর রহিমের দলের।
