সালমাদের গ্রুপে থাইল্যান্ড, পিএনজি, স্কটল্যান্ড
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রতিপক্ষের নাম জেনেছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড রয়েছে তাদের গ্রুপে।
আগামী বছর থাইল্যান্ডের ব্যাংককে হবে আট দলের বাছাই পর্ব। প্রতিযোগিতার ফাইনালের দুই দল খেলবে পরের বছর ভারতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।
সোমবার আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ দিনের প্রতিযোগিতায় ম্যাচ হবে ২০টি। তবে এখনো বাছাই পর্বের তারিখ ও সূচি ঘোষণা করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ বছর বাংলাদেশে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম ও দশম হয়েছিল স্বাগতিক দল ও আয়ারল্যান্ড। এই দুই দলের সঙ্গে বাছাই পর্বে খেলবে আঞ্চলিক পর্যায়ের সেরা দলগুলো।
বাছাই পর্বের অন্য গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী নেদারল্যান্ডস, চীন ও আফ্রিকার বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
