২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বোলিং খুলনার ব্যাটিং চট্টগ্রামে চান টেইলর

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 08:33 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিকদের টেইলর বলেন, “প্রথম টেস্টে আমাদের বোলিং ভালো হয়েছে, দ্বিতীয় টেস্টে আমরা ব্যাটিংয়ে ভালো করেছি। আমরা আরেকটু ধারাবাহিক হতে পারলে এবং এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে চট্টগ্রামে আমরা বড় হুমকি হতে পারি।”

খুলনার মতো চট্টগ্রাম টেস্টেও টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক।

“টস খুব গুরুত্বপূর্ণ হবে। এই কন্ডিশনে তুমি পঞ্চম দিনে ব্যাট করতে চাইবে না। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে হবে। পরিস্থিতি যাই হোক, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।” খুলনা টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এখন আর হারানোর কিছু নেই অতিথিদের। টেইলর মনে করেন, এতে বরং সুবিধাই হয়েছে তাদের। চট্টগ্রামে তাই সতীর্থদের নিজেদের ক্রিকেট উপভোগের মন্ত্র শোনাচ্ছেন তিনি। এতে আরো ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী অতিথি দলের অধিনায়ক। খুলনা টেস্টে জিম্বাবুয়ের সেরা বোলার ছিলেন ম্যালকম ওয়ালার। সেই টেস্টে তার বোলিং নিয়ে আপত্তি তুলেন আম্পায়াররা। চট্টগ্রাম টেস্টেও এই অফস্পিনারের ওপর নির্ভর করবেন বলে জানান টেইলর। “পুরো সিরিজে তার খেলায় কোনো বাধা নেই। ওয়ানডেতেও একজন অলরাউন্ডারের দলকে নেতৃত্ব দেয়া দারুণ ব্যাপার হবে।”