জিম্বাবুয়ের ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি
বাংলাদেশ সফরে টানা দুটি টেস্ট হেরে সিরিজ খোয়ানো জিম্বাবুয়ে দলের জন্য দু:সংবাদ। অফস্পিনার ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে আম্পায়াররা।
গত শুক্রবার খুলনা টেস্টে বাংলাদেশের কাছে ১৬২ রানে হারের ম্যাচে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা।
এই ম্যাচে অনিয়মিত স্পিনার ওয়ালারই ছিলেন জিম্বাবুয়ের সেরা বোলার। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেছিলেন তিনি।
