২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানজারুলকে উৎসর্গ বাংলাদেশের এই জয়

খুলনায় সিরিজ নিশ্চিত করা জয় মানজারুল ইসলামকে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:59 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, খুলনা টেস্ট জয় প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলামকে উৎসর্গ করেছে বাংলাদেশ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের কাছেই মানজারুলদের বাসা। এই মাঠেই শুক্রবার সাকিব আল হাসানের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ বছর বয়সী মানজারুল। এই অলরাউন্ডারই সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার।

দেশের হয়ে ছয়টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের নামে শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রেখেছে বিসিবি।

মানজারুল মারা যাওয়ার পর প্রথম ম্যাচেই ভারতকে হারায় বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের সেই ম্যাচটিও মানজারুলকে উৎসর্গ করেছিল বাংলাদেশ দল।