২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড টেস্টে অপরিবর্তিত পাকিস্তান দল

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 02:41 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতা দলটিকেই রেখে দিয়েছেন দেশটির নির্বাচকরা।

পাকিস্তানের প্রধান নির্বাচক মইন খান জানান, স্থিতিশীলতা ও ধারবাহিকতা বজায় রাখতেই দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল নিয়ে কথা বলতে গিয়ে সাম্প্রতিক অর্জনে সন্তুষ্টির কথা জানান মইন।

“অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিম পাকিস্তানের অর্জনে আমরা গর্বিত। এটা বীরোচিত পারফরম্যান্স।”

তবে এই অর্জনে বুঁদ হয়ে না থেকে পাকিস্তান দলের সদস্যরা নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে মনোযোগ দিচ্ছে বলে জানান মইন।

আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে আগামী রোববার।

সংযুক্ত আরব আমিরাতে কিউই নামে পরিচিত দলটির সঙ্গে আরো দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান।

পাকিস্তানের প্রথম টেস্টের দল:
মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, আজহার আলি, এহসান আদিল, হারিস সোহেল, ইমরান খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ তালহা, রাহাত আলি, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শান মাসুদ, তৌফিক উমর, ইয়াসির শাহ, ইউনুস খান, জুলফিকার বাবর।