২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ব্যাটিং কোচ রামপ্রকাশ

মার্ক রামপ্রকাশকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। সাবেক এই মিডল-অর্ডার ব্যাটসম্যান তার সাবেক সতীর্থ গ্রাহাম গুচের জায়গায় এলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

গত মে মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান গুচ। তার জায়গায় রামপ্রকাশকে নিয়োগ দেয়ার কথা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে।

১৯৯১ থেকে ২০০২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলেন ৪৫ বছর বয়সী রামপ্রকাশ।

টেস্ট ক্রিকেটে রামপ্রকাশের গড় তেমন ভালো নয়, মাত্র ২৭.৩২। তবে মিডলসেক্স আর সারের হয়ে কাউন্টিতে দারুণ ক্যারিয়ার কাটান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৪টি শতক আছে তার।