২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকান ত্রয়ীর সঙ্গে কোহলির লড়াই

আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন ভারতের বিরাট কোহলি। ভারতের এই ব্যাটসম্যানের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার ডেল স্টেইন, এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি ককের ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:22 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

এর আগে ২০১২ সালে এই পুরস্কার জেতেন কোহলি। আর দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জেতার স্বাদ পেয়েছেন কেবল ডি ভিলিয়ার্স, ২০১০ সালে।

এলজি আইসিসি পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার প্রকাশ করে।

মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।