২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যানেজমেন্টের সিদ্ধান্তে আসেননি সাকিব, তামিম’

সেরা পারফরমারই সাধারণত দিন বা ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন। স্বাভাবিকভাবে খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে শতক করা সাকিব আল হাসান ও তামিম ইকবালের অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদের বদলে এসছেন কোচ চন্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 06:14 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রথা অনুযায়ী সেরা পারফরমারের না আসার কারণ ব্যাখ্যায় দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, “টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তারা আসেননি। ম্যানেজমেন্ট হয়তো মনে করেছেন, তাদের আরো সময় দরকার।”

বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। প্রায় সাড়ে চার বছর পর শতক পাওয়া তামিম করেন ১০৯ রান। আর প্রায় তিন বছর পর শতক পাওয়া সাকিবের ব্যাট থেকে আসে ১৩৭ রান।

এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, দলের সব কিছু ঠিকঠাক আছে। তাদের ভালো পারফরম্যান্সই এর প্রমাণ।

“কে সংবাদ সম্মেলনে আসবে, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই আমি এসেছি।”