ক্লার্কের এবার পাকিস্তান শিক্ষা
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর মাইকেল ক্লার্ক তার দলের একটি ব্যর্থতার কথা তুলে ধরেন। অতীতের এশিয়া সফর থেকে দল শিক্ষা নিতে পারেনি বলে মনে করেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ২২১ রানে হারে অস্ট্রেলিয়া। এরপর আবু ধাবিতে দ্বিতীয় টেস্ট হারে তারা আরো বড় ব্যবধানে, ৩৫৬ রানে।
এশিয়া মহাদেশে সর্বশেষ ১৪ টেস্টে দশম পরাজয়ের পর অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, “আমরা আশায় ছিলাম, ভারত সফর থেকে আমরা কিছু শিক্ষা নেব। কিন্তু সেরকমটা হয়নি।”
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অস্ট্রেলিয়াকে ভিন্ন কিছু দিতে পারেনি উল্লেখ করে তিনি ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যাশা করেন।
