সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগুলো পাকিস্তান
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আইসিসির র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে পাকিস্তানের। চার ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দলটি।
তৃতীয় স্থানে ওঠার পথে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতকে ছাড়িয়েছে পাকিস্তান।
সোমবার আবু ধাবি টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৫৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২০ বছর পর কোনো টেস্ট সিরিজ জিতল দেশটি।
দুবাইতে প্রথম টেস্টে ২২১ রানে জিতেছিল স্বাগতিকরা।
২-০ ব্যবধানের এই জয়ের ফলে পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল তারা।
অন্যদিকে, এই হারের ফলে অস্ট্রেলিয়ার রেটিং ৬ পয়েন্ট কমে গেলেও দ্বিতীয় স্থানে আছে তারা। ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
