২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফর স্থগিত করলো ভারত

সিরিজের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়েস্ট ইন্ডিজে ভারতের সব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2014, 04:34 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

পুরনো খবর:

ভারতে না খেলে ফেরতই যাচ্ছে উইন্ডিজ

আগামী আট বছরে চার বার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল ভারতের।

ভারতীয় বোর্ড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিসিসিআই ওয়ার্কিং কমিটির সভায় ওয়েস্ট ইন্ডিজে দ্বিপাক্ষিক সফর স্থগিত করার সিদ্ধান্ত হয়।

তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে ক্ষতিপূরণ দাবি করা হবে কিনা, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। অবশ্য ভারতীয় বোর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের অংশ নিতে বাধা দেয়া হবে কিনা তাও বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

ওয়ানডে সিরিজ চলার সময় বেতন-ভাতা নিয়ে বিরোধের জের ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। সফরে আরেকটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও ৩ টেস্টের সিরিজ খেলা বাকি ছিল।

ডব্লিউআইসিবি বাকি পাঁচটি ম্যাচের জন্য অন্য একটি দল পাঠাতে চেয়েছিল, কিন্তু বিসিসিআই তা মেনে নেয়নি।