২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভেট্টোরি

প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডের জন্য সাবেক এই অধিনায়ককে নিয়ে ১২ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 06:34 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

গত বছরের জুনে গোড়ালিতে অস্ত্রোপচারের পর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি ৩৫ বছর বয়সী ভেট্টোরি। মাঝে শুধু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেললেও আগামী বছরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে বিশ্বের অন্যতম মিতব্যয়ী এই স্পিনারের।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর।

স্কটল্যান্ড ম্যাচের দলে আছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও। তবে রস টেইলর, টিম সাউদি ও কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে।

২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ডিন ব্রাউনলি, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টোরি।