২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগ্রার পাশে আফ্রিদি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার পাশে বসেছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 10:52 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৬ রান দিয়ে ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার ও স্টিভেন স্মিথের উইকেট নেন আফ্রিদি। ৩৮২ ওয়ানডে খেলা লেগস্পিনারের এই সংস্করণে উইকেট এখন ৩৮১টি।

সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক পেসার ম্যাকগ্রার উইকেটও ৩৮১টি। ২৫০ ম্যাচে এই উইকেট নেন তিনি। ৩৫০ ম্যাচে ৫৩৪ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। পরের দুটি স্থানে আছেন পাকিস্তানের দুই সাবেক পেসার ওয়াসিম আকরাম (৫০২) ও ওয়াকার ইউনুস (৪১৬)। বর্তমান ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির উইকেটই সবচেয়ে বেশি। এখনো খেলছেন এমন বোলারদের মধ্যে আর কারো তিনশ’ উইকেট নেই।