২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দলে নতুন মুখ কুলদিপ যাদব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্যে দল ঘোষণা করেছে ভারত। ১৪ সদস্যের এই দলে নতুন মুখ কুলদিপ যাদব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 05:23 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন ১৯ বছর বয়সী এই স্পিনার।

এছাড়া দলে ফিরেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। তবে রবিচন্দ্রন অশ্বিনকে পাচ্ছেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অলরাউন্ডার অশ্বিনকে বিশ্রাম দেয়া হয়েছে।

আগামী বুধবার কোচিতে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর ও তৃতীয় ম্যাচ ১৪ অক্টোবর হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৭ ও ২০ অক্টোবর।

প্রথম তিন ওয়ানডের জন্য ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহিত শর্মা, উমেশ যাদব, মুরালি বিজয়, কুলদিপ যাদব।