২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি দুর্ঘটনায় উইন্ডিজের উইকেটরক্ষক ডেভন

সড়ক দুর্ঘটনায় পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ডেভন টমাস। তবে গুরুতর কোনো আঘাত পাননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

অ্যান্টিগা ও বারমুডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, দুর্ঘটনায় কোনোরকম প্রাণঘাতী আঘাত পাননি টমাস।

গত বৃহস্পতিবার দ্রুত গাড়ি চালানোর সময় ওই দুর্ঘটনার কবলে পড়েন টমাস।

ডেইলি অবজারভারকে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার জানান, দ্রুত চালিয়ে সামনের গাড়িটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় স্টিয়ারিংটাকে একটু বেশিই ঘুরিয়ে ফেলেছিলেন তিনি। ফলে গাড়ি রাস্তার সামান্য বাইরে চলে যায় এবং দুর্ঘটনাটা ঘটে।

আঘাত গুরুতর না হলেও ক্রিকেটে ফিরতে চিকিৎসকদের পরামর্শের জন্য অপেক্ষা করতে হবে টমাসকে। তার শারীরিক অবস্থা পরীক্ষা করেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, কবে নাগাদ ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

দেশের হয়ে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টমাস।