২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশান-কাণ্ডে শাস্তির মুখে শেহজাদ

তিলকারত্নে দিলশানকে ধর্মান্তরিত হওয়ার পরামর্শ দিয়ে শাস্তি পেতে যাচ্ছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যানের এমন আচরণের জন্য তাকে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 10:20 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

গত শনিবার ডাম্বুলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে শ্রীলঙ্কার মারমুখী ব্যাটসম্যান দিলশানকে ধর্ম নিয়ে দীক্ষা দিতে যান শেহজাদ।

বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা দল থেকে কোনো অভিযোগ না আসলেও তদন্ত করে পিসিবি। শেহজাদ দলের কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘন করেন বলে তাকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয় তারা।

পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা পাকিস্তানের হয়ে খেলার সময় জনসমক্ষে ধর্ম বা রাজনীতি বিষয়ক কথা বলতে পারে না।

শেহজাদ এটাকে দিলশানের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত আলাপচারিতা বললেও শাহরিয়ার এটাকে অন্যায় হিসেবে দেখছেন।

“ঘটনার ভিডিও চিত্র দেখে আমরা বুঝেছি, শেহজাদ ধারা লঙ্ঘন করেছে”

সেদিন শেহজাদ দিলশানকে বলছিলেন, “তুমি যদি অমুসলিম হও, আর ধর্ম পাল্টে মুসলমান হও; তাহলে জীবনে যাই করো না কেন, সোজা বেহেস্তে চলে যাবে।”

দিলশান এর জবাবে কি বলেছিলেন সেটা শোনা না গেলেও শেহজাদের পরের কথাটি শোনা যায়।

“তাহলে আগুনের জন্য তৈরি হও।”