২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ ম্যাকমিলান

ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন সাবেক এই টেস্ট ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 06:16 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

এই বছরের শুরুতে সরে দাঁড়ান ব্যাটিং কোচ বব কার্টার। তার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সাময়িকভাবে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ম্যাকমিলান। ইংল্যান্ড সফরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে ছিলেন তিনি।

এখন পুরোপুরি দায়িত্ব পাচ্ছেন ম্যাকমিলান। বুধবারই ২০১৭ পর্যন্ত প্রধান কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা প্রধান মাইক হেসন ও বোলিং কোচ শেন বন্ডের সঙ্গী হচ্ছেন তিনি।

এনজেডসি ক্রিকেটের প্রথন লিন্ডসে ক্রকার জানান, গত কয়েক মাসে খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন ম্যাকমিলান।

১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৮ বছরের ক্যারিয়ারে ম্যাকমিলান ৫৫ টেস্টে ছয়টি শতকসহ ৩৮.৪৬ গড়ে ৩ হাজার ১১৬ রান করেন। আর ১৯৭টি ওয়ানডেতে তিনটি শতকসহ ২৮.১৮ গড়ে ৪ হাজার ৭০৭ রান করেন।