২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে সাঙ্গাকারা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২২১ রানের চমৎকার এক ইনিংস খেলে শ্রীলঙ্কার নাটকীয় জয়ে বড় অবদান ছিল কুমার সাঙ্গাকারার। গল টেস্টের দ্বিশতক বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়েছে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সেরার আসনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 11:58 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

২০১২ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট রাংকিংয়ের শীর্ষে ফিরতে দক্ষিণ আফ্রিকার এব ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেন সাঙ্গাকারা।

গল টেস্টে ৯১ রানের পর অপরাজিত ২৫ রানের ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র্যাং কিংয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

৪৮ রানে ৬ উইকেট নিয়ে দলকে জয়ের ভিত গড়ে দেয়া বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ উঠে এসেছেন টেস্ট বোলারদের র্যাং কিংয়ের ছয় নম্বরে।

ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে জিতে র্যাং কিংয়ে এগিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও। ম্যাচে ৫ উইকেট নেয়া জেমস অ্যান্ডারসন উঠে এসেছেন পাঁচ নম্বরে আর প্রথম ইনিংসে ২৫ রানে ৬ উইকেট নিয়ে শীর্ষে দশে ঢুকেছেন স্টুয়ার্ট ব্রড। নয় নম্বরে আছেন এই পেসার।

ওল্ড ট্র্যাফোর্ডে দুই ইনিংসেই ব্যাটিংয়ে ভালো করায় টেস্ট অলরাউন্ডারদের র্যাং কিয়ের শীর্ষে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে পেছনে ফেলেন তিনি।