মুশফিকের বিয়ে ২৭ সেপ্টেম্বর
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করবেন মুশফিকুর রহিম। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের বিয়ের দিন ঠিক হয়েছে।
বুধবার গণভবনে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিয়ের দাওয়াতপত্র তুলে দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং বুধবার গণভবনে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিয়ের দাওয়াতপত্র তুলে দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

মুশফিকের জীবন-সঙ্গিনী হতে যাচ্ছেন জান্নাতুল কিফায়াত মন্ডি। গত বছরের ২৬ অক্টোবর জাতীয় দলের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদের এই শ্যালিকার সঙ্গে আংটি বদল করেন মুশফিক।
বুধবার সন্ধ্যায় বাবা-মা’কে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিয়ের কার্ড তুলে দেন মুশফিক। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই বিয়ে করবে সে।”
১৩ অগাস্ট পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে মুশফিক বাহিনী। আর দ্বিতীয় টেস্ট দিয়ে ১৭ সেপ্টেম্বর সফর শেষ হওয়ার কথা। এরপর বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস খেলতে দক্ষিণ কোরিয়া যাবে। বিয়ের জন্য দলের সঙ্গে যাওয়া হবে না মুশফিকের।
জান্নাতুল কিফায়াত মন্ডি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়।