২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের আংটি বদল

আংটি বদল করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়ক মুশফিকুর রহিম, পাত্রী জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 10:56 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

মুশফিকের বাবা মাহবুব হাবিব তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার কনের রামপুরার বাড়িতে আংটি বদল অনুষ্ঠান হয়েছে, শিগগির বিয়ের তারিখ ঠিক হবে।

মুশফিকের বাগদত্তা জান্নাতুল কিফায়াত মন্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়।

আংটি বদল অনুষ্ঠানে মুশফিকের নিকটাত্মীয়রাই কেবল ছিলেন।