২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল: আগামী মাসে আপিলের চূড়ান্ত শুনানি

দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের প্রাথমিক শুনানি হয়েছে বুধবার। আগামী মাসে চূড়ান্ত শুনানি শেষে রায় জানাবেন বিসিবি ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 07:49 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ।

ডিসিপ্লিনারি প্যানেল প্রধানের কাছে শাস্তি কমাতে আপিল করেন ৮ বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল।

দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন ১০ বছরের জন্য নিষিদ্ধ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী। আর শাস্তি কমাতে আপিল করেন ১৮ মাসের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি।