এশিয়ান গেমস: নারী ক্রিকেটারদের প্রাথমিক দল ঘোষণা
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার এক বিবৃতিতে বিসিবি জানায়, বুধবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হতে পারে।
২০১০ সালে রূপা জয়ী দলের ১০ সদস্য ইনচন আসরের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।
ফাইনালে পাকিস্তানের কাছে হারার আগে হংকং, জাপান ও চীনের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারলেও ক্রিকেটে দেশকে দ্বিতীয় পদক এনে দেন সালমা খাতুনরা।
প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র সোনাটিও আসে ক্রিকেটে। পুরুষদের ক্রিকেটে আফগানিস্তানকে হারায় মোহাম্মদ আশরাফুলের দলটি।
মেয়েদের প্রাথমিক দল: রুমানা আহমেদ, সালমা খাতুন, সোহেলি আক্তার, আয়েশা আক্তার, তিথি রাণী, পান্না ঘোষ, লতা মণ্ডল, শুকতারা রহমান, জাহানারা আলম, ফারাজানা হক, শায়লা শারমীন, লিলি রাণী বিশ্বাস, রিতু মণি, নুজহাত তাসিয়া, ফাহিমা খতুন, সানজিদা ইসলাম, শারমীন আক্তার, আয়েশা রহমান, শাহনাজ পারভীন, শামীমা সুলতানা।
