২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাস মাঠের বাইরে মার্শ

চোট আক্রান্ত কনুইয়ে অস্ত্রোপচারের জন্য কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে শন মার্শকে। ফলে আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 03:11 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, আগামী সপ্তাহে ৩১ বছর বয়সী মার্শের কনুইয়ের অস্ত্রোপচার করানো হতে পারে। মাঠে নামার মতো পুরোপুরি সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া ওই সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে তারা।

এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছিলেন মার্শ। ওই সিরিজটি জিতেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে তারা।