২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজে সমতা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে সহজেই ৩৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:58 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

রোববার রোসেউয়ের উইন্ডসর পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ ৬২ রান করেন আন্দ্রে ফ্লেচার। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ৪৯ বলের ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা ও চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে লেন্ডল সিমন্সের ব্যাট থেকে।

২২ রানে ২ উইকেট নিয়ে ট্রেন্ট বোল্ট নিউ জিল্যান্ডের সেরা বোলার।

জবাবে ৫ বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

সর্বোচ্চ ৩৭ রান করেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করে আসে ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেইলরের ব্যাট থেকে।

এক সময়ে ৪ উইকেটে ১১৩ রানে পৌঁছালেও ১৩ রানে শেষ ৬ উইকেট হারানোয় লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি অতিথিরা।

২৮ রানে ৩ উইকেট নিয়ে শেলডন কট্রেল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। সুনীল নারায়ণ ২ উইকেট নেন ১৯ রানে।