২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার শতকে দ. আফ্রিকার জয়

বিফলে গেল কুমার সাঙ্গাকারার চেষ্টা। হাশিম আমলার শতকে বড় সংগ্রহ গড়া দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে ৭৫ রানের সহজ জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 10:59 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা। 

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

কুইন্টন ডি ককের সঙ্গে আমলার ৫৮ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয় দক্ষিণ আফ্রিকার। তবে দুই রানের মধ্যে ডি কক (২৭) ও জ্যাক ক্যালিসের (০) বিদায়ে অস্বস্তিতে পড়ে অতিথিরা।

অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৭৫) সঙ্গে ১৫১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন আমলা। ১৩০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০৯ রান করেন আমলা। আমলার এটা ত্রয়োদশ ওয়ানডে শতক।

শেষ দিকে ডেভিড মিলারের (২১ বলে ৩৬) ঝড়ো ইনিংসে তিনশ’ পার হয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

৬১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার বোলার অজন্তা মেন্ডিস।

জবাবে ৪০ ওভার ৩ বলে ২২৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

জবাবে কুমার সাঙ্গাকারার (৮৮) দৃঢ়তায় জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। এক সময় তাদের স্কোর ছিল ২১৬/৫। কিন্তু মাত্র ১৩ রানে শেষ ৫ উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। 

৫০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ইমরান তাহির।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩০৪/৫ (আমলা ১০৯, ডি কক ২৭, ক্যালিস ০, ডি ভিলিয়ার্স ৭৫, ডুমিনি ১৬, মিলার ৩৬*, ম্যাকলারেন ২২*; মেন্ডিস ৩/৬১, ম্যাথিউস ১/৩০, সেনানায়েকে ১/৪৯)

শ্রীলঙ্কা: ২২৯ (পেরেরা ৩৪, দিলশান ৪০, সাঙ্গাকারা ৮৮, জয়াবর্ধনে ১০, প্রিয়াঞ্জন ৫, ম্যাথিউস ১৩, থিরিমান্নে ১৫, কুলাসেকারা ১, সেনানায়েকে ৬, মেন্ডিস ০, মালিঙ্গা ৬*; ইমরান ৩/৫০, ম্যাকলারেন ২/৩৩, স্টেইন ২/৩৮, মরকেল ২/৩৯, ফিল্যান্ডার ১/৪০)

ম্যাচ সেরা: হাশিম আমলা