২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের জয়

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:33 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

শনিবার রোসেউয়ের উইন্ডসরে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। তাতে ৮ উইকেটে ১৩২ রান করে স্বাগতিকরা।

সর্বোচ্চ ৫২ রান করেন আন্দ্রে ফ্লেচার। ম্যাচ সেরা এই খেলোয়াড়ের ৩৯ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্বা।

এছাড়া ড্যারেন ব্রাভো ৩০ ও কাইরন পোলার্ড ১৬ রান করেন।

নিউ জিল্যান্ডের পক্ষে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও কোরি অ্যান্ডারসন দুটি করে উইকেট নেন।

জবাবে নিউ জিল্যান্ড ইনিংসের ১৫ তম ওভারে বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। সে সময় জয়ের জন্য ১০৬ রান প্রয়োজন ছিল দলটির।

বৃষ্টি নামার আগে ৪ উইকেটে ১১৭ রান করায় ১২ রানের জয় পায় অতিথিরা

সর্বোচ্চ ৪০ রান করে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ২৮ রানে অপরাজিত থাকেন রস টেইলর।

২২ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার অধিনায়ক স্যামি।