উইলিয়ামসনের দৃঢ়তায় ভালো অবস্থানে নিউ জিল্যান্ড
কেন উইলিয়ামসনের শতকে বার্বাডোজ টেস্টে ভালো অবস্থানে নিউ জিল্যান্ড। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩৩১ রান করেছে তারা।
৩ উইকেট হারে রেখে ৩০৭ রানে এগিয়ে আছে অতিথিরা। ১৬১ রান করে অপরাজিত আছেন উইলিয়ামসন। তার ২৭১ বলের ইনিংসটি ২২টি চারে সাজানো।
শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৩ উইকেটে ১২৩ রান নিয়ে খেলতে নেমে দিনের চতুর্থ ওভারেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (২৫) উইকেট হারায় নিউ জিল্যান্ড।
তবে জেমস নিশামের সঙ্গে ৯১ ও বিজে ওয়াটলিংয়ের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন উইলিয়ামসন।
৫৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কেমার রোচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২৯৩ (নিশাম ৭৮, ক্রেইগ ৪৬*; বেন ৫/৯৩, রোচ ৪/৬১) ও ৩৩১/৭ (ল্যাথাম ০, রাদারফোর্ড ১৯, উইলিয়ামসন ১৬১*, টেইলর ৬, ম্যাককালাম ২৫, নিশাম ৫১, ওয়াটলিং ২৯, সাউদি ৭, ক্রেইগ ৪*; রোচ ৪/৫৫, হোল্ডার ২/২৬, টেইলর ১/৫৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৩১৭ (ব্রেথওয়েইট ৬৮, এডওয়ার্ডস ৫৮; ওয়াগনার ৪/৬৪, নিশাম ২/১২)
