তিন মোড়লের সঙ্গী পাকিস্তান, উইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম সেঠি আইসিসি এক্সিকিউটিভ কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছেন।
পাঁচ সদস্যের এই কমিটির চেয়ারম্যান ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ালি এডওয়ার্ডস। আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন ও ইসিবির জাইলস ক্লার্ক এই কমিটিতে তাদের সঙ্গী।
প্রভাবশালী তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এক্সকোর স্থায়ী সদস্য। বাকি দুই সদস্য নির্বাচন করে আইসিসি বোর্ড। তাদের মেয়াদ হবে দুই বছর।
