২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্বাডোজ টেস্টে বৃষ্টির বাধা

বৃষ্টির বাধায় ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রায় দুই সেশন খেলা সম্ভব হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শুক্রবার মাত্র ৩৩.২ ওভার খেলা হয়েছে।

বিনা উইকেটে ৩২ রান নিয়ে খেলা শুরু করে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেটে ১৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিস গেইলের (৪২) বিদায়ে ভাঙে ৭৯ রানের জুটি। এরপর দ্বিতীয় উইকেটে কার্ক এডওয়ার্ডসের সঙ্গে ৭৪ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন ক্রেইগ ব্রেথওয়েইট।

অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন ব্রেথওয়েইটও (৬৮)। তার বিদায়ের কিছুক্ষণ পর বৃষ্টি নামলে সেদিন আর খেলা সম্ভব হয়নি।

এডওয়ার্ডস ৪২ ও ড্যারেন ব্রাভো ৮ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষপ্তি স্কোর:

নিউ জিল্যান্ড: ২৯৩ (নিশাম ৭৮, ক্রেইগ ৪৬*; বেন ৫/৯৩, রোচ ৪/৬১)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/২ (গেইল ৪২, ব্রেথওয়েইট ৬৮, এডওয়ার্ডস ৪২*, ব্রাভো ৮*; ওয়াগনার ১/১১, ক্রেইগ ১/৬৩)