২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্ধ্র প্রদেশের একটি আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 11:34 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

তিনবার সমন জারির পরও উপস্থিত না হওয়ায় অনন্তপুরের স্থানীয় এক আদালত ধোনিকে ১৬ জুলাই আদালতে হাজির করতে পুলিশকে আদেশ দিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতা গত ফেব্রুয়ারিতে আদালতে ধোনির বিরুদ্ধে অভিযোগ আনেন। ধোনির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে দিল্লি, পুনে ও আরো কয়েকটি শহরে।       

বিজনেস টুডের ২০১৩ সালের এপ্রিল মাসের সংখ্যার প্রচ্ছদে ধোনিকে দেখানো হয় বিষ্ণুর ভূমিকায়। এর শিরোনাম ছিল ‘গড অব বিগ ডিলস’। জুতাসহ বিভিন্ন কোম্পানির পণ্য হাতে ধরে রেখেছিলেন তিনি।