২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধাম্মিকার তোপে জয়ের পথে শ্রীলঙ্কা

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের শতকের পর পেসার ধাম্মিকা প্রসাদের মারাত্মক বোলিংয়ে চতুর্থ দিন শেষে হেডিংলি টেস্টে জয়ের পথে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:33 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৪৫৭ রানের জবাবে ৫৭ রান করতেই পাঁচ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য শেষ দিন আরো ২৯৩ রান করতে হবে স্বাগতিকদের।

সোমবার ৪ উইকেটে ২১৪ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। অষ্টম উইকেটে রঙ্গনা হেরাথের (৪৮) সঙ্গে ১৪৯ রানের জুটি উপহার দেন ম্যাথিউস। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৬০ রান করেন তিনি।

ম্যাথিউসের এটা চতুর্থ টেস্ট শতক। তার ২৪৯ বলের ইনিংসটি ২৫টি চার ও ১ ছক্কায় সাজানো।

১১২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার লিয়াম প্লানকেট।

৩৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৯ রানে অধিনায়ক অ্যালিস্টার কুকের আউট দিয়ে ইংল্যান্ডের ধসের শুরু। এরপর আর ১৮ রান করতে আরো চারটি উইকেট হারায় তারা। ১৫ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ধাম্মিকা প্রসাদ। সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা:
২৫৭ (সাঙ্গাকারা ৭৯, চান্দিমাল ৪৫; প্লানকেট ৫/৬৪, ব্রড ৩/৪৬) ও ৪৫৭ (করুনারত্নে ৪৫, সিলভা ১৩, সাঙ্গাকারা ৫৫, জয়াবর্ধনে ৭৯, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৬০, চান্দিমাল ৭, ধাম্মিকা ০, হেরাথ ৪৮, এরাঙ্গা ২০*, নুয়ান ০; প্লানকেট ৪/১১২, অ্যান্ডারসন ৩/৯১, মঈন ২/৭৪) ইংল্যান্ড : ৩৬৫ (রবসন ১২৭, বেল ৬৪; ম্যাথিউস ৪/৪৪, এরাঙ্গা ৪/৯৩) ও ৫৭/৫ (রবসন ২৪, কুক ১৬, ব্যালান্স ০, বেল ৮, রুট ৬*, প্লানকেট ০; ধাম্মিকা ৪/১৫, হেরাথ ১/১৩)