ইমরুল, শফিউল জেতালেন ‘এ’ দলকে
শফিউল ইসলামর চমৎকার বোলিংয়ের পর ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে বার্বাডোজে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের এটাই প্রথম জয়।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হের ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে হাই পারফরম্যান্স সেন্টার।
৫৬ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকরা দেড়শ’ পার হয় আন্দ্রে ফ্লেচার ও আন্দ্রে রাসেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
