ইমরুল কায়েসের শতকের পর নীচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে হার এড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
'এ' দলের ম্যাচ বাঁচানোর চেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

এই ম্যাচ ড্র করলেও প্রথম ম্যাচে ৩৫১ রানে হারায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশের দ্বিতীয় সেরা দলটি।
বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৩ উইকেটে ৩২ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে ‘এ’ দল। জয়ের জন্য শেষ দিন ৪৫৮ রান প্রয়োজন ছিল অতিথিদের।
অসম্ভব সেই লক্ষ্য তাড়ার চেষ্টা না করে ম্যাচ বাঁচানো চেষ্টায় মরিয়া ছিলেন অতিথিরা। এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল।
শুভাগত হোম চৌধুরী।
শুভাগত হোম চৌধুরী।
শুভাগত হোম চৌধুরীর একট ড্রাইভ।
শুভাগত হোম চৌধুরীর একট ড্রাইভ।
সকালে মুমিনুল হকের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে শুরু করেন প্রতিরোধ পর্ব। ৮৭ বলে ১৯ রান করে মুমিনুলের বিদায়ের পর শূন্য রানে অধিনায়ক নাসির হোসেন সাজঘরে ফিরলে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ইমরুলের ৮৯ রানের জুটি ম্যাচ বাঁচানোর দিকে নিয়ে যায় দলকে। ২৪৭ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় গড়া ইমরুলের ১১২ রানের চমৎকার ইনিংসটি দলকে ৫ উইকেটে ২০০ রানে পৌঁছে দিয়েছিল।
খেলা শেষ হওয়ার মাত্র ১৭ ওভার আগে ৫ উইকেট হাতে থাকায় নির্ভার অতিথিরা নিশ্চিত ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ম্যাচটিকে। কিন্তু ইমরুলের বিদায়ের পরপরই তার সঙ্গে ৪৭.২ ওভার স্থায়ী জুটি গড়া শুভাগত (৩৯) ও মুক্তার আলী দ্রুত বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে ‘এ’।
শেষ ১১.৫ ওভার দশ নম্বর ব্যাটসম্যান তাইজুল ইসলাম (১০) ও রবিউল ইসলামকে (অপরাজিত ৫) নিয়ে কাটিয়ে দেন নুরুল হাসান (অপরাজিত ১৩)। তাদের দৃঢ়তায় শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হার এড়ায় অতিথিরা।
দ্বিতীয় ইনিংসে সফরে সর্বোচ্চ ৯ উইকেটে ২৪২ রান করে ‘এ’ দল।
হাই পারফরম্যান্স সেন্টারের পক্ষে শেলডন কট্রেল ৪ উইকেট নেন ৫১ রানে।
দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের চমৎকার ইনিংসের সুবাদে দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন স্বাগতিক দলেল জেরমেইন ব্লেকউড।

স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৪১, ৬ জুন ২০১৪ | আপডেট: ১২:১১, ১৩ অক্টোবর ২০২২
শতক করে ম্যাচ বাঁচাতে অবদান রাখেন বাংলাদেশ 'এ' দলের ইমরুল কায়েস। ছবি: ডব্লিউআইসিবি
'এ' দলের ম্যাচ বাঁচানোর চেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ডব্লিউআইসিবি
ইমরুল কায়েসের সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর দিকে দলকে নিয়ে যান শুভাগত হোম চৌধুরী। ডব্লিউআইসিবি

শুভাগত হোম চৌধুরীর একট ড্রাইভ। ইমরুল কায়েসের সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর দিকে দলকে নিয়ে যান তিনি। ডব্লিউআইসিবি