ইংল্যান্ড দলে তিন নতুন মুখ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছে তিন নতুন মুখ।
বৃহস্পতিবার স্যাম রবসন, ক্রিস জর্ডান ও মঈন আলীকে রেখে ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। লর্ডসে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া রবসন ইংল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে জর্ডান ও মঈন সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন।
নয় টেস্টের শেষটি খেলার সাত বছর পর আবার দলে এসেছেন পেসার লিয়াম প্লানকেট। চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেটরক্ষক ম্যাট প্রায়র। ফর্মের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজের মাঝখানে জায়গা হারিয়েছিলেন তিনি।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, লিয়াম প্লানকেট, ম্যাট প্রায়র, স্যাম রবসন, জো রুট, ক্রিস ওয়কস।
