প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড
ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে ৮ উইকেটে ২৮৯ রান নিয়ে খেলা শুরু করে ২৯৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল।
৮১ রান করে বিদায় নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অতিথি দলের পক্ষে শ্রেয়ান্স শর্মা ৫ উইকেট নেন ১০৬ রানে।
জবাবে ৪২ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে শাহবাজ খানের (৬২) সঙ্গে ১৫৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সিদ্ধার্থ পাতিদার।
শতরান করা সিদ্ধার্থকে (১০৮) বিদায় করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙার কৃতিত্ব সালেহ আহমেদের।
এরপর আব্দুল কাইয়ুমের মারাত্মক বোলিংয়ে মাত্র ৪৬ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২৪৪ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।
৮০ রানে ৬ উইকেট নিয়ে কাইয়ুম বাংলাদেশের সেরা বোলার। রিফাত প্রধান ও সালেহ দেন দুটি করে উইকেট।
৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
