২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন অর্ধশতকে স্বাগতিকদের দিন

ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে ৮ উইকেটে ২৮৯ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন ও মুনীম শাহরিয়ারের ১২৫ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু হয় স্বাগতিকদের।

১৪২ বলে ১১টি চারের সাহায্যে ৭৩ রান করেন মুনীম আর ১১৪ বলে ৯টি চারের সাহায্যে ৬০ রান করেন নাজমুল।

তাদের বিদায়ের পর ৮ রানের মধ্যে আরো তিন উইকেট হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬৮/৫।

এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৭৭ রানের সুবাদে তিনশ' রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সংগ্রহ। তার ১২৪ বলের ইনিংসটি ১৩টি চারে সাজানো।

অতিথি দলের পক্ষে ১০৪ রানে ৪টি উইকেট নেন শ্রেয়ান্স শর্মা।