উইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল
বার্বাডোজে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় শেষে অস্বস্তিতে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৫৯ রানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার।
প্রথম ইনিংসে ৩৫৪ করে স্বাগতিকরা। ‘এ’ দলকে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট করার সুবাদে তারা পায় ১৩৫ রানের কার্যকর লিড।
নবম ওভারে কট্রেলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসও (২১)।
বেশিক্ষন টেকেননি বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। জোনাথন কার্টারের শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১৩ রান করেন তিনি। সে সময় অতিথিদের স্কোর ছিল ৫৬/৩।
চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দেন অধিনায়ক নাসির হোসেন। অর্ধশতকে পৌঁছানোর পর নাসিরের বিদায়ে অতিথিদের ধসের সূচনা হয়।
৫৩ রান করা নাসিরের ৮৭ বলে ইনিংসে ছিল ১০টি চার। এরপর মাত্র ৮৪ রান যোগ করেই গুটিয়ে যায় ‘এ’ দলের ইনিংস।
তৃতীয় সেশনের শুরুতে মুক্তার আলী (৯) ও নুরুল হাসানকে (৩৬) বিদায় করে অতিথিদের বড় একটা ধাক্কা দেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু। এরপর আর বেশি দূর এগোয়নি ‘এ’ দলের ইনিংস।
স্বাগতিকদের পক্ষে কর্ট্রেল ও বিশু তিনটি করে উইকেট নেন।
১৩৫ রানে এগিয়ে থেকে দিনের শেষ ঘণ্টায় ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান করেছে হাই পারফরম্যান্স সেন্টার। চ্যাডউইক ওয়ালটন ১৬ ও আসাদ ফুদাদিন ৮ রানে ব্যাট করছেন।
