মহিলা ক্রিকেট লিগে মোহামেডান ও আবাহনীর জয়
মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী।
মঙ্গলবার মোহামেডান ৭৭ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। অন্য ম্যাচে দিপালী যুব সংঘকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী।মোহামেডান-খেলাঘরবিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ১৮১ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।সর্বোচ্চ ৩৮ রান করেন তাজিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। ২৬ রান করে করেন সালমা খাতুন ও তাহিন তাহেরা।খেলাঘরের পক্ষে রিতু মণি ও সোহলী আক্তার তিনটি করে উইকেট নেন।জবাবে ৯ উইকেটে ১০৪ রানে থেমে যায় খেলাঘরের ইনিংস।রিতুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। নিগার সুলতানা ১৮ ও সুমনা আক্তার ১০ রান করেন। এছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।মোহামেডানের পক্ষে তাহিন ৩ উইকেট নেন ১০ রানে।আবাহনী-দিপালীবিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভার ২ বলে মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায় দিপালী।কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সাত জন কোনো রানই করতে পারেননি। সর্বোচ্চ ৮ রান আসে অতিরিক্ত থেকে।মাত্র ৫ রানে ৪ উইকেট নিয়ে লতা মণ্ডল আবাহনীর সেরা বোলার। জাহানারা আলম ৩ উইকেট নেন ৬ রানে।জবাবে মাত্র ৬ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।মুনতাহা খাতুন ১১ ও শারমীন সুলতানা ৮ রানে অপরাজিত থাকেন।
