২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ফিল্ডিং কোচ লুডেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচিং স্টাফ নিয়োগ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে সর্বশেষ সংযোজন বাংলাদেশের সাবেক ট্রেনার গ্র্যান্ট লুডেন। পাকিস্তানের ট্রেনার ও ফিল্ডিং কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছে পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার পিসিবি প্রধান নাজাম সেঠি জানান, লুডেন ট্রেনার ও ফিল্ডিং কোচ হিসেবে পিসিবির সঙ্গে চুক্তি করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তানের প্রধান কোচ হিসেবে ওয়াকার ইউনুসকে নিয়োগ দিয়েছে পিসিবি। মুশতাক আহমেদ স্পিন উপদেষ্টা ও জিম্বাবুয়ের গ্র্যান্ড ফ্লাওয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

দ্য এক্সপ্রেস জানায়, পিসিবি এমন একজনকে খুঁজছিল যিনি একই সঙ্গে ফিল্ডিং কোচ ও ট্রেনারের কাজ করতে পারবেন। সেদিক থেকে লুডেন ছিলেন আদর্শ প্রার্থী।