২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে শচীন, লারার মুখোমুখি তামিম

লর্ডসের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা ম্যাচে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার এমসিসি দলের বিপক্ষে অবশিষ্ট বিশ্ব দলে খেলবেন বাংলাদেশের উদ্বোধনী এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:54 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত লডর্সে ৫০ ওভারের ম্যাচটি হবে আগামী ৫ জুলাই। টেন্ডুলকার ও লারার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের দলে রাহুল দ্রাবিড়, ব্রেট লিদের মতো সাবেক তারকাদের সঙ্গে আছেন এ সময়ের তারকা ক্রিকেটার সাঈদ আজমল ও অ্যারন ফিঞ্চরা। এই দলটির নেতৃত্ব দেবেন টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকার।

লর্ডসে শতক করা তামিমের অবশিষ্ট বিশ্ব একাদশ দলের অধিনায়ক কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। এই দলেও আছেন সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়। অ্যাডাম গিলক্রিস্ট, মুত্তিয়া মুরালিধরনের মতো খেলোয়াড়দের সঙ্গে অবশিষ্ট বিশ্ব দলে আছেন শহীদ আফ্রিদি, যুবরাজ সিংরা।

এমসিসি দল: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), সাঈদ আজমল, শিবনারায়ন চন্দরপল, রাহুল দ্রাবিড়, অ্যারন ফিঞ্চ, উমর গুল, ব্রায়ান লারা, ব্রেট লি, ক্রিস রিড, শন টেইট, ড্যানিয়েল ভেট্টোরি।

অবশিষ্ট বিশ্ব দল: শেন ওয়ার্ন (অধিনায়ক), শহীদ আফ্রিদি, টিনো বেস্ট (এখনো নিশ্চিত নন), পল কলিংউড, অ্যাডাম গিলক্রিস্ট, তামিম ইকবাল, মুত্তিয়া মুরালিধরন, কেভিন পিটারসেন, বীরেন্দর শেবাগ, পিটার সিডল, যুবরাজ সিং।