২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে পণ্ড কলকাতার ফাইনালে ওঠার লড়াই

প্রচণ্ড বৃষ্টিতে পণ্ড হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ফাইনালে ওঠার লড়াই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্থানীয় সময় রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ম্যাচ শুরুর অনেক আগে থেকেই তুমুল বৃষ্টিতে খেলা হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। ফলে আম্পায়াররা ম্যাচটি বুধবার পিছিয়ে দেন।

বুধবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। আর এদিনের সূচিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে এলিমিনেটর ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।