২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজের প্রাথমিক দল ঘোষণা

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

এখনো কোনো ওয়ানডে না খেলা মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার ২৩ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,সিরিজের জন্য সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমদের অনুশীলন ক্যাম্প শুরু হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। ১৫, ১৭, ১৯ জুন তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রাথমিক দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।

পুরনো খবর:

ভারত আসছে ১৩ জুন